সৌদি আরবের জুবাইল ও জিজানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড – DesheBideshe

সৌদি আরবের জুবাইল ও জিজানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড – DesheBideshe


সৌদি আরবের জুবাইল ও জিজানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড – DesheBideshe

রিয়াদ, ৯ আগস্ট – সৌদি আরবের জুবাইল অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে আঞ্চলিক বিভিন্ন সূত্র জানায়, জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির গ্যাস স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং সেখানে আগুন ধরে যায়। বেশ কয়েকটি আঞ্চলিক সূত্র জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে আরব সংবাদমাধ্যমগুলোর দাবি, জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে ওই স্থাপনায় ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। তবে এই হামলার ধরন বা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জিজান এলাকায় সৌদি আরামকোর একটি শোধনাগার সংশ্লিষ্ট স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ সম্পর্কে মন্ত্রণালয় কোনো তথ্য প্রদান করেনি। তবে তারা নিশ্চিত করেছে যে এই ঘটনায় কেউ নিহত হয়নি।

এর আগে বিভিন্ন সূত্র দাবি করেছিল যে জিজানে অবস্থিত আরামকোর স্থাপনাগুলো হামলার শিকার হয়েছে। তবে জিজানের অগ্নিকাণ্ড এবং জুবাইলের বিস্ফোরণের মধ্যে কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।

এনএন/ ৯ আগস্ট ২০২৬



Scroll to Top