সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, সন্ত্রাসীরা যেসব গুহায় লুকিয়ে ছিল, যুক্তরাষ্ট্র সেসব ধ্বংস করেছে। এ সময় সাধারণ মানুষের কোনো ক্ষতি না করেই বেশ কিছু সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ এক বিবৃতিতে বলেছেন, ‘এই অভিযানের মাধ্যমে মার্কিন নাগরিক, আমাদের অংশীদার ও নিরপরাধ বেসামরিক নাগরিকদের হুমকি দিয়ে আইএসের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করার ক্ষমতা হ্রাস করা হয়েছে।’

Scroll to Top