আজ শনিবার সন্ধ্যায় উপজেলার দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ভূঁইয়া দুধঘাটা গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে। তিনি কায়সার আহম্মেদের সমর্থক ছিলেন।
আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন দুধঘাটা গ্রামের ওমর ফারুক ভূঁইয়া, মো. আপন, সাখাওয়াত, মফিজুল ইসলাম, তরিকুল ইসলাম, মো. রাশেদ ও রিপন। তাঁদের মধ্যে ওমর ফারুক ভূঁইয়াকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যেরা হলেন সোনারগাঁ থানার পরিদর্শক সাইফুল ইসলাম, সহকারী উপপরিদর্শক খবিরউদ্দিন, কনস্টেবল মঞ্জু মিয়া, জুয়েল রানা, আবদুস সালাম, কবির হোসেন, নূর মোহাম্মদ ও আল আমিন। তাঁরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।



