সেনাবাহিনীর উচ্চপর্যায়ে ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল – DesheBideshe

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল – DesheBideshe

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল – DesheBideshe

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে জারিকৃত এক আদেশে ছয়টি গুরুত্বপূর্ণ পদে এই পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন আদেশে ন্যাশনাল ডিফেন্স কলেজের বা এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিউএমজির দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।

এছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট বা এমআইএসটির মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশন থেকে মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পাশাপাশি অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্বরত মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত রোববার সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও আটটি পদে পরিবর্তন আনা হয়েছিল।

এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top