সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না: তারেক রহমান | চ্যানেল আই অনলাইন
বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণার পরিকল্পনাও জানান তিনি।