সুপ্রিম কোর্টের আজকের মামলাগুলো শুনানি যেদিন | চ্যানেল আই অনলাইন

সুপ্রিম কোর্টের আজকের মামলাগুলো শুনানি যেদিন | চ্যানেল আই অনলাইন

সাবেক প্রধান বিচারপতি মো: রুহুল আমিনের মৃত্যুতে রোববার সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় আজকের কার্যতালিকার মামলাগুলো শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের দেয়া এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘আপিল বিভাগের আজকের কার্যতালিকায় (কজলিস্টে) থাকা মামলাগুলো আগামী ১ ডিসেম্বর এবং হাইকোর্টের আজকের কার্যতালিকায় (কজলিস্টে) থাকা মামলাগুলো ২৫ নভেম্বর শুনানীর জন্য গ্রহণ করা হবে।’

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলামের দেয়া এক শোক বার্তায় বলা হয়, সাবেক প্রধান বিচারপতি বিচারপতি মো: রুহুল আমিন রোববার রাত ৪:৩০ ঘটিকায় (শনিবার দিবাগত রাত) সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো: রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের (হাইকোর্ট ও আপিল) উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির প্রশাসনিক কাজ চলমান থাকবে। আগামী ২৬ নভেম্বর মঙ্গলমার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা অংশগ্রহণ করবেন।’

Chokroanimation

Scroll to Top