সুন্দরবনের ফুট ট্রেইলে হাঁটছে বাঘ, বিরল এই দৃশ্য দেখে চমকে গেলেন পর্যটকরা

সুন্দরবনের ফুট ট্রেইলে হাঁটছে বাঘ, বিরল এই দৃশ্য দেখে চমকে গেলেন পর্যটকরা

পূর্ব সুন্দরবনের হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে দেখা মিলেছে রয়েল বেঙ্গল টাইগারের।

সুন্দরবনের ফুট ট্রেইলে হাঁটছে বাঘ, বিরল এই দৃশ্য দেখে চমকে গেলেন পর্যটকরাসুন্দরবনের ফুট ট্রেইলে হাঁটছে বাঘ, বিরল এই দৃশ্য দেখে চমকে গেলেন পর্যটকরা

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে বিশালাকৃতির একটি বাঘকে বসে থাকতে দেখেন পর্যটকরা।

এ সময় ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী সেই ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, বিশাল এক রয়েল বেঙ্গল টাইগার ফুট ট্রেইলের মাঝখানে শান্তভাবে বসে আছে। কিছু সময় বসে থাকার পর বাঘটি ফুট ট্রেইলে হাঁটা শুরু করে।

হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রমজান আলী কানন বলেন, শনিবার পর্যটকরা যখন ফুট ট্রেইলে হাঁটছিলেন, তখন তারা সেখানে একটি বাঘ দেখতে পায়। বাঘটি কিছু সময় বসে ছিল। আমরা বাঘটিকে আবার বনে পাঠিয়ে দিয়েছি।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্র সুন্দরবনের অন্যতম আকর্ষণীয় স্থান। প্রতিদিনই সেখানে শত শত দেশি-বিদেশি পর্যটক ঘুরতে আসেন। তবে এত কাছ থেকে বাঘ দেখা অত্যন্ত বিরল ঘটনা। হাড়বাড়িয়া অঞ্চল সুন্দরবনের মূল বাঘের বিচরণক্ষেত্রের সন্নিকটে। তাই মাঝে মাঝে বাঘের উপস্থিতি দেখা যায়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছি।

প্রেমিকাকে বিয়েতে আপত্তি, দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে হত্যা

উল্লেখ্য, ২০১৮ সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪টি। সর্বশেষ ২০২৪ সালের বাঘ গণনায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫টিতে। অর্থাৎ গত ছয় বছরে বাঘ বেড়েছে ১১টি।

Scroll to Top