সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে পুষ্পকাটি অভয়ারণ্যের মাইটের চরের খালে অভিযান চালানো হয়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন খুলনার কয়রা উপজেলার পাথরখালী গ্রামের আসাদুল সানা (৩৫), মিকানুর গাইন (৩৪) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সেন্ট্রাল কালীনগর এলাকার নাজিরুল গাজী (২৪)।
এদিকে ওই তিন ব্যক্তির বিরুদ্ধে আজ দুপুরে মামলা করে সাতক্ষীরা আদালতে পাঠিয়েছেন পুষ্পকাটি অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।


