সুনামগঞ্জ-১: ধানের শীষের প্রার্থী কামরুজ্জমান কামরুল বেসরকারিভাবে বিজয়ী – DesheBideshe

সুনামগঞ্জ-১: ধানের শীষের প্রার্থী কামরুজ্জমান কামরুল বেসরকারিভাবে বিজয়ী – DesheBideshe

সুনামগঞ্জ-১: ধানের শীষের প্রার্থী কামরুজ্জমান কামরুল বেসরকারিভাবে বিজয়ী – DesheBideshe

সুনামগঞ্জ, ১২ ফেব্রুয়ারি – সুনামগঞ্জ-১ আসনে ১৭৭টি ভোটকেন্দ্রের গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জমান কামরুল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭২ হাজার ৫২৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার রাত ৯টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী কামরুজ্জমান কামরুল পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭০৫ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৯১ হাজার ১৭৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, সবকটি কেন্দ্রের ফলাফল একত্রিত করার পর এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে এটি চূড়ান্ত বলে গণ্য হবে।

ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ১৮৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৬০ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top