সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু – DesheBideshe

সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু – DesheBideshe


সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু – DesheBideshe

সুনামগঞ্জ, ২৭ এপ্রিল – সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতের পৃথক ঘটনায় তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন কৃষক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার বিকেলে জেলার পৃথক স্থানে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির হোসেন এবং মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারান। একই সময় সদর উপজেলার অন্য একটি হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আবু সালেহ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে শান্তিগঞ্জ উপজেলার একটি হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরও তিনজন কৃষক আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শফিক জানান, বজ্রপাতের শিকার তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬



Scroll to Top