সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত – DesheBideshe

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত – DesheBideshe

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত – DesheBideshe

ঢাকা, ০৯ জানুয়ারি – সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে ভোটগ্রহণসহ সব নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে হাইকোর্টের রায়ের পর নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর পাবনা-১ ও পাবনা-২ আসনের আগের সীমানা পুনর্বহাল করে একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে। তবে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এক প্রার্থীর আবেদনের শুনানি শেষে আদেশে বলেন, আবেদনকারী লিভ টু আপিল দায়ের না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬



Scroll to Top