সিলেট-৪: বিএনপির আরিফুল হক চৌধুরী বড় ব্যবধানে জয়ী – DesheBideshe

সিলেট-৪: বিএনপির আরিফুল হক চৌধুরী বড় ব্যবধানে জয়ী – DesheBideshe

সিলেট-৪: বিএনপির আরিফুল হক চৌধুরী বড় ব্যবধানে জয়ী – DesheBideshe

সিলেট, ১২ ফেব্রুয়ারি – সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ভূমিধস জয় পেয়েছেন। বেসরকারি সূত্রের ফলাফলে দেখা গেছে, লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীনকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত আসনের ১২৫টি কেন্দ্রের সবকটিতে আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৮৭৬ ভোট। অর্থাৎ আসনে ১ লাখ ১৫ হাজার ৭৩৩ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লাকে হারিয়ে ধানের শীষ বিজয়ী হয়েছে।

এনএন/ ১২ ফেব্রুায়রি ২০২৬

Scroll to Top