সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ও ১ নম্বর সতর্কসংকেত – DesheBideshe

সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ও ১ নম্বর সতর্কসংকেত – DesheBideshe


সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ও ১ নম্বর সতর্কসংকেত – DesheBideshe

সিলেট, ১৯ এপ্রিল – সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ রবিবার দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের দেওয়া এক বিশেষ পূর্বাভাসে জানানো হয় যে, ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আজ রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সাধারণ মানুষকে এ সময় নিরাপদ স্থানে থাকতে ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬



Scroll to Top