সিঁথি সাহা : আমাদের ইন্ডাস্ট্রিতে প্লেব্যাক পুরোটাই সিন্ডিকেটের হাতে। এই সিন্ডিকেটের জন্যই এ জায়গায় জুতসই জায়গা করতে পারিনি। গত বছর অনেকগুলো প্লেব্যাক করেছি, কিন্তু সিন্ডিকেটের কারণে কোনো গানই লাইমলাইটে আসেনি। কয়েকজনের কাছে এটা জিম্মি।
প্রথম আলো :
ক্যানসারের জন্য বিরতি নিয়েছিলেন, এখন কেমন আছেন?
সিঁথি সাহা : ২০২২ সালের শেষ থেকে ২০২৩ সাল, আমার খুব বেশি গান এ সময়ে আসেনি। এ সময়টাতে বিরতিতেই ছিলাম বলা যায়। তখন বড়জোর এক-দুইটা নাটকের গান এসেছে। এ সময়ে আমার অসুস্থতা, প্রেগন্যান্সি, সন্তান জন্ম দেওয়া—এসবের জন্য কাজ থেকে দূরে থাকা হয়েছে। এখন বেশ ভালো আছি।