জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের ২০২৫-২৬ এর প্লে গ্রুপ থেকে ইয়ার- টু শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি হয়েছে। সাফল্যের সঙ্গে ভালো ফলাফল নিয়ে স্কুল জীবনের প্রথম ধাপ উর্ত্তীণ করা শিক্ষার্থীদের সনদ তুলে দেওয়া হয়। স্কুল কর্তপক্ষ জানিয়েছে, শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি বিশ্ব দরবারে মানবিক মানুষ গড়ে তুলতে সিডনি ইন্টারন্যাশনাল স্কুল বদ্ধপরিকর।




