সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের রংপুর – DesheBideshe

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের রংপুর – DesheBideshe

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের রংপুর – DesheBideshe

ভারত, ৬ ফেব্রুয়ারি – ভারতের সিকিমে গত কয়েক ঘণ্টায় বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত আট থেকে দশবার কম্পনে কেঁপে ওঠে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা।

এই ভূমিকম্পের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশেও। বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের কয়েকটি জেলায় তীব্র কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান এলাকায়।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পনটি অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৬। এরপর রাত ২টা ২০ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রা এবং ভোর ৩টা ১১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন রেকর্ড করা হয়। ভোর ৬টা পর্যন্ত অন্তত পাঁচ থেকে ছয়টি ছোট আকারের আফটারশক অনুভূত হয়েছে। সংস্থাগুলোর তথ্যমতে, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানান, সিকিম ও পার্শ্ববর্তী হিমালয় অঞ্চলটি একটি ভূমিকম্পপ্রবণ ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় বড় কম্পনের পর ধারাবাহিকভাবে ছোট আকারের আফটারশক হওয়া স্বাভাবিক ঘটনা।

এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top