জেনারেল ফরমান হোটেল ছেড়ে গেলেন। আত্মসমর্পণের অনেক গুজব এখন চারপাশে ভাসছে। অনেক বেশি।
ওয়াশিংটন পোস্টের লি লেসকেজ ও আমি এখন ফটকে চার ঘণ্টা করে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করছি। একটি বেজি ফটক থেকে নিরপেক্ষ এলাকার ভেতরে ঢোকার চেষ্টা করার সময় লি সেটিকে থামাল।
সন্ধ্যায় রেডিওর খবরে বলা হলো, ডলারের মূল্যমান কমানো হয়েছে। সেটিকে এখানের তুলনায় অনেক দূরের সমস্যা বলে বোধ হলো। জাপানের কনসাল জেনারেল মন্তব্য করলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপান যেভাবে আত্মসমর্পণ করেছিল, পাকিস্তানের সেনাবাহিনীকেও তা-ই করতে হবে।
গত কয়েক দিনে নানা ধরনের অসংখ্য ঘটনা ঘটে চলেছে। মনে হচ্ছে, একটি মোটামুটি খেলতে জানা ফুটবল দল, এক সপ্তাহেই তাদের পুরো মৌসুমের খেলা খেলছে।
* ২০২১ সালের ১৬ ডিসেম্বর প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনটির একাংশ আবার প্রকাশ করা হলো।



