সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ | চ্যানেল আই অনলাইন

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর বক্তব‍্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে প্রচারিত জামিন সংক্রান্ত এ বক্তব‍্য আইজিপির নয়।

আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।

ফটোকার্ডে উল্লেখিত “গ্রেপ্তার বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে তা বোধগম্য নয়”- এ কথা আইজিপি বলেননি।

গতকাল মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেওয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে এ অসত‍্য তথ‍্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে।

Scroll to Top