সাব রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতি, আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন – DesheBideshe

সাব রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতি, আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন – DesheBideshe


সাব রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতি, আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন – DesheBideshe

ঢাকা, ৮ এপ্রিল – অবৈধ প্রক্রিয়ায় সাব রেজিস্ট্রার বদলির মাধ্যমে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার একান্ত সচিব মাসুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এই আবেদন জমা দেন।

আবেদনে একটি পত্রিকায় প্রকাশিত আট মাসে সাব রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেনের প্রতিবেদন যুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আসিফ নজরুলের দায়িত্ব পালনকালে বদলির ক্ষেত্রে কোনো নীতিমালা মানা হয়নি। ঘুষের টাকা না দেওয়ায় বদলির আদেশ স্থগিত করার প্রমাণ মিলেছে। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত আট মাসে নিবন্ধন অধিদপ্তরের চারশো তিনজন সাব রেজিস্ট্রারের মধ্যে দুইশো বিরাশি জনকে বদলি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, জনপ্রতি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার বিনিময়ে প্রায় দুইশো জন কর্মকর্তা পছন্দের কর্মস্থলে বদলি হয়েছেন। বদলির নীতিমালা অনুযায়ী সমমর্যাদার গ্রেডে বদলির বিধান থাকলেও তা মানা হয়নি।

ঘুষের বিনিময়ে নিচের গ্রেডের কর্মকর্তাদের উচ্চতর গ্রেডে বসানো হয়েছে। অন্যদিকে ঘুষ না দেওয়ায় অনেককে শাস্তিমূলকভাবে নিচের গ্রেডে বদলি করা হয়। কাউকে কাউকে কয়েক মাসের মধ্যে একাধিকবার বদলি করা হয়েছে।

এই বদলি বাণিজ্য মাত্রা ছাড়িয়ে গেলে গত বছরের এক জুন আইন মন্ত্রণালয় থেকে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার অনুরোধ করা হলেও তার আগেই বিপুল অঙ্কের ঘুষ লেনদেন সম্পন্ন হয়।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬



Scroll to Top