ওয়ান ইলেভেনের কুশীলব, সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানব পাচার ও মানিলন্ডারিংয়ের মামলায় আবারও ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও লোটাস কামালসহ অবৈধভাবে বিদেশে লোক পাঠানোর সিন্ডিকেট এবং এক-এগারোর কুশিলবদের ভূমিকা উদঘাটনে রিমান্ড প্রয়োজন বলে আদালতে দাবি করে রাষ্ট্রপক্ষ। আসামীকে নির্দোষ দাবি করে বয়স ও অসুস্থতা বিবেচনায় আবারও রিমান্ডে নেওয়ার বিরোধীতা করেন আসামীপক্ষের আইনজীবী।





