সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ইন্তেকাল – DesheBideshe

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ইন্তেকাল – DesheBideshe


সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ইন্তেকাল – DesheBideshe

লক্ষ্মীপুর, ২১ জুন – লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি এ তথ্য নিশ্চিত করেছেন। বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্র জানিয়েছে যে রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোশাররফ হোসেন মহান মুক্তিযুদ্ধ চলাকালে বিএলএফ নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এস এম/ ২১ জুন ২০২৬



Scroll to Top