এর আগে গত অক্টোবরে সিআইসি থেকে মোহাম্মদ হারুন অর রশীদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সিআইসি একই সঙ্গে ডিবি হারুন হিসেবে বেশি পরিচিত এই কর্মকর্তার পরিবারের অন্য সদস্যদের ব্যাংক হিসাবও জব্দ করেছে। তাঁরা হলেন স্ত্রী শিরিন আক্তার, মা জহুরা খাতুন, ভাই এ বি এম শাহরিয়ার ও জিয়াউর রহমান; শ্বশুর ফরিদ উদ্দিন আহমেদ ও আত্মীয় সমরাজ মিয়া।
সিআইসির কর্মকর্তারা জানান, কর ফাঁকি ধরা পড়লে হারুন ও তাঁর পরিবারের সদস্য এবং আত্মীয়দের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। হারুন অর রশীদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ আছে।


