সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা আছে। গ্রেপ্তারের পর কামরুল ইসলামকে মিন্টুরোডের ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

GOVT

Chokroanimation

Scroll to Top