সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি

সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি

লোকমান হাকিম বলেন, এনায়েত আলী গ্রামের দোকান থেকে বাড়িতে ফিরছিলেন। বাড়ির পাশে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১২ সদস্যের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে এনায়েত আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাঁকে ঢাকায় পাঠানো হচ্ছে।

এনায়েত আলীর ছোট ভাই লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘এলাকায় মসজিদ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আমার ভাইয়ের বিরোধ চলছে। এ ছাড়া রাজনৈতিক কারণেও তাঁর ওপর হামলা হয়ে থাকতে পারে। তিনি হাতে, পায়ে ও বুকে গুলিবিদ্ধ হয়েছেন।’

Scroll to Top