বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে। ম্যাচের সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে নিগার সুলতানা জ্যোতির লাল-সবুজের দলের সবকিছু।
__________________________________________________
০২-১০-২০২৪ (বিশ্বকাপের পর্দা ওঠার আগেরদিন)
__________________________________________________

৬.০৬
রাত পোহালেই উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ম্যাচ ঘিরে নেই তেমন কোনো উত্তেজনা, ভেন্যুর আশেপাশের অঞ্চলেও নেই দর্শক ভিড় কিংবা উচ্ছ্বাস।
৪.৩২
এবারের মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। ক্ষমতার পালাবদল কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা সংকটে টুর্নামেন্ট সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে। আয়োজনের স্বত্ব অবশ্য থাকছে বাংলাদেশরই।



