সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ১৬ জেলায় অভিযান – DesheBideshe

সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ১৬ জেলায় অভিযান – DesheBideshe


সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ১৬ জেলায় অভিযান – DesheBideshe
১৬ জেলায় অভিযান

ঢাকা, ০৪ অক্টোবর-সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ তদারকি কার্যক্রম চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ১৬ জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল শনিবার অধিদপ্তরের ২৩টি টিম একসঙ্গে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করা প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়া বন্ধ করতে এ তদারকি কার্যক্রম চালানো হয়।

অভিযানের সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে মূল্যতালিকা টাঙানো আছে কি না, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও দেওয়া হচ্ছে কি না, সিলিন্ডারের নিরাপত্তা বিধি মানা হচ্ছে কি না এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়।

একই সঙ্গে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে পণ্য মজুত করা এবং সরবরাহে বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো এবং সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির বিষয়েও সতর্ক করা হয়েছে।

এস এম/ ০৪ অক্টোবর ২০২৬

 

Scroll to Top