সরকারি পাসপোর্ট নিয়ে ইতালি গেল মুন্সিগঞ্জের পোষা বিড়াল | চ্যানেল আই অনলাইন

সরকারি পাসপোর্ট নিয়ে ইতালি গেল মুন্সিগঞ্জের পোষা বিড়াল | চ্যানেল আই অনলাইন

পাসপোর্ট সরকারি ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ এবং ট্রানজিট বিমানবন্দরের ক্লিয়ারেন্সসহ ইতালি চলে গেল মুন্সিগঞ্জের পোষা বিড়াল।

অন্যান্য সাধারণ মানুষের মতো পাসপোর্ট, বিমানের টিকিট, ভ্যাকসিন, সরকারের অনুমোদন সম্পন্ন করে বিশেষ খাঁচা, সরকারি ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ এবং ট্রানজিট বিমানবন্দরের ক্লিয়ারেন্সসহ সব নিয়ম মেনেই ইতালি চলে গেল মুন্সিগঞ্জের মনিকপুরের রিক্তা বেগমের পরিবারে ৪ বছর যাবৎ পোষা বিড়াল ‘ক্যান্ডি’।

বুধবার (৫ নভেম্বর) রাত ৩টার সময় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে রওনা হয় বিড়ালটি।

বিড়ালটির মালিক মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকার রিক্তা বেগম ও আব্দুল হাই দম্পতি। পরিবারের সদস্যের মতই লালন-পালন করা হয়েছে বিড়ালটিকে।

Scroll to Top