সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা কত হওয়া উচিত, সেই বিষয়ে সাধারণ নাগরিকেরা মতামত দিতে পারবেন। বাড়িভাড়া, স্বাস্থ্য, শিক্ষা ভাতা বাড়ানো উচিত কি না, তা–ও বলতে পারবেন। এ জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন–ভাতা নিয়ে সাধারণ নাগরিকদের জন্য মতামত জরিপ শুরু করেছে জাতীয় বেতন কমিশন, ২০২৫। আজ থেকে শুরু হয়েছে এই জাতীয় বেতন স্কেলবিষয়ক অনলাইন জরিপ, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। পে কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই জরিপে অংশ নিতে হবে।



