সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয় না, হয় সিলেকশন: নাসীরুদ্দীন পাটওয়ারী

সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয় না, হয় সিলেকশন: নাসীরুদ্দীন পাটওয়ারী

সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয় না, হয় সিলেকশন: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের কাছে পরাজিত হয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের ফলাফল নিয়ে শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছেন তিনি এবং আজ হঠাৎ আবারও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে।

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজের মতামত তুলে ধরেন এই নেতা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি মন্তব্য করেন যে সমঝোতার ভিত্তিতে আসলে নির্বাচন হয় না বরং যা হয় তা হলো সিলেকশন। উল্লেখ্য বিগত সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ভোটের মাঠে ছিলেন নাসীরুদ্দীন। ওই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

এসএএস/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয় না, হয় সিলেকশন: নাসীরুদ্দীন পাটওয়ারী first appeared on DesheBideshe.

Scroll to Top