সন্ত্রাসবিরোধী মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দীন গ্রেফতার – DesheBideshe

সন্ত্রাসবিরোধী মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দীন গ্রেফতার – DesheBideshe

সন্ত্রাসবিরোধী মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দীন গ্রেফতার – DesheBideshe

ঢাকা, ১১ মার্চ – সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান।

তিনি জানান, অধ্যাপক জামাল উদ্দীনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা ছিল এবং সেই সুনির্দিষ্ট মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাতে মারধরের শিকার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। ওই সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণকান্নার কর্মসূচি ঘোষণা করে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে গিয়েছিলেন। সেখানে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত উদ্ধার করে।

এনএন/ ১১ মার্চ ২০২৬



Scroll to Top