সত্যকে অস্বীকার করা দুঃখজনক: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

সত্যকে অস্বীকার করা দুঃখজনক: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

মঙ্গলবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারে দেওয়া এই বক্তব্যে ‘সত্যকে অস্বীকার করা’ হয়েছে বলে দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ১৩ আগস্ট তারিখে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক মতবিনিময় সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার চিত্র তুলে ধরা হয়। এ ছাড়া চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতিসংঘ তথ্যানুসন্ধান কমিশনের প্রতিবেদনেও এ–সংক্রান্ত তথ্যের উল্লেখ রয়েছে। এখনো দেশের বিভিন্ন স্থানে নির্যাতন অব্যাহত আছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Scroll to Top