সড়কে ময়লা ফেলতে গিয়ে ইউএনওর হাতে ধরা, শাস্তি আবর্জনার স্তূপ অপসারণ

সড়কে ময়লা ফেলতে গিয়ে ইউএনওর হাতে ধরা, শাস্তি আবর্জনার স্তূপ অপসারণ

ইউএনও বলেন, সড়কে যত্রতত্র ময়লা ফেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। পরিচ্ছন্ন কেরানীগঞ্জ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, থানা–পুলিশ, গ্রাম পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত নজরদারি চালিয়ে যাবেন। ‘ক্লিন কেরানীগঞ্জ, গ্রিন কেরানীগঞ্জ’ গড়ে তুলতে সব শ্রেণি–পেশার মানুষের সচেতন অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর, শুভাঢ্যা বেগুনবাড়ি, শুভাঢ্যা নাজিরেরবাগ, বন্দডাকপাড়া, আগানগর ও জিনজিরা এলাকার প্রধান সড়কে যত্রতত্র ময়লা ফেলে স্তূপ তৈরি করা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারীদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

Scroll to Top