সকালের মধ্যে ঢাকাসহ কয়েক জেলায় ঝড়ের আশঙ্কা – DesheBideshe

সকালের মধ্যে ঢাকাসহ কয়েক জেলায় ঝড়ের আশঙ্কা – DesheBideshe


সকালের মধ্যে ঢাকাসহ কয়েক জেলায় ঝড়ের আশঙ্কা – DesheBideshe

ঢাকা, ১৯ মে – সকালের মধ্যে রাজধানী ঢাকাসহ ১৮ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৮ মে) রাত সাড়ে ৮টা থেকে সোমবার (১৯ মে) সকাল ৯টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে এসব জেলার নদীবন্দরে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে রোববার (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মি.মি./২৪ ঘণ্টার বেশি) বর্ষণ হতে পারে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৯ মে ২০২৫



Scroll to Top