জাতীয় সংসদের সভাপতি হিসেবে অধিবেশন পরিচালনার দায়িত্ব পেয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। সংসদে দেওয়া প্রথম ভাষণে তার নাম ঘোষণা করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রস্তাব উত্থাপন করলে দলের পক্ষ থেকে তা সমর্থন করেন দলের মহাসচিব। পরবর্তীতে বিরোধীদলের পক্ষ থেকেও প্রস্তাবটির প্রতি সমর্থন জানানো হয়।
দলীয় ও বিরোধীদলীয় সমর্থনের মাধ্যমে ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদ সভাপতি হিসেবে মনোনয়নের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংবিধানের আলোকে এই ব্যবস্থা বলে জানা গেছে।





