সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা

সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা

সচিব জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল এবং ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। পরে ২৬ এপ্রিল বাতিল হওয়া মনোনয়নের বিষয়ে আপিল করা শুরু হয়ে এর নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

সচিব জানান, ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ নির্বাচনে বিএনপি ও জোট পাচ্ছে ৩৬ আসন। জামায়াত-এনসিপির জোট ১৩ এবং স্বতন্ত্র ৬ জন মিলিয়ে একটি আসন। এছাড়া রুমিন ফারহানা কারও জোটে থাকছেন না বলে জানান ইসি সচিব।

Scroll to Top