ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচন ঘিরে বিএনপিতে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা বেড়েছে। দলীয় কার্যালয় ও শীর্ষ নেতাদের কাছে জমা পড়েছে কয়েক হাজার আবেদন। দলীয় সূত্র বলছে, রাজপথে অবদান থাকা ত্যাগী, শিক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজ এবং বর্তমান বাস্তবতায় দেশকে এগিয়ে নিতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন নেত্রীদেরকেই বেছে নিবেন হাইকমান্ড।

