সংবিধান সংস্কারের বিষয়ে আলাদা কোনো সংসদ অধিবেশনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, এ বিষয়ে সংসদের পরবর্তী কার্যদিবস অথবা বাজেট অধিবেশনেই আলোচনা করা যেতে পারে।
রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম চলাকালীন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হুইপ কুদ্দুস তালুকদার জানান, সংসদে বিরোধী দলকে তাদের বক্তব্য দেওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় সংসদেই আলোচনা করে সমাধান করা সম্ভব।
তিনি আরও বলেন, আন্দোলন গণতান্ত্রিক অধিকার হলেও যেকোনো বিষয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা গেলে সেটিই সবচেয়ে ভালো। সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।




