সংখ্যালঘু ও নারী অধিকারের বিষয়ে জামায়াতের ভূমিকায় সন্তুষ্ট ইইউ | চ্যানেল আই অনলাইন

সংখ্যালঘু ও নারী অধিকারের বিষয়ে জামায়াতের ভূমিকায় সন্তুষ্ট ইইউ | চ্যানেল আই অনলাইন

সংখ্যালঘু ও নারীদের অধিকারের বিষয়ে জামায়াতে ইসলামীর ভূমিকায় ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নায়েবে আমির বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও জামায়াতের কাজের ক্ষেত্রে সহযোগিতামূলক আলোচনা হয়েছে।

Scroll to Top