শ্রীলঙ্কাকে ঘরের মাটিতে হারিয়ে শোধ নিলো নিউজিল্যান্ড | চ্যানেল আই অনলাইন

শ্রীলঙ্কাকে ঘরের মাটিতে হারিয়ে শোধ নিলো নিউজিল্যান্ড | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সম্প্রতি শ্রীলঙ্কার মাটিতে টি-টুয়েন্টি সিরিজ হেরেছিল নিউজিল্যান্ড। দলটিকে এবার ঘরের মাটিতে এনে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ কিউইদের হয়েছে। তৃতীয় ম্যাচ ছিল নিয়ম রক্ষার। সেটিতে স্বাগতিকরা হারলেও হয়েছে বেশকিছু রেকর্ড।

৪৬ বলে সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কুশল পেরেরা। সেঞ্চুরির মাধ্যমে পেরেরা ১৬ বার পঞ্চাশের বেশি রান করেছেন এই ফরম্যাটে, যা শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ফিফটিপ্লাস রানের রেকর্ড ছিল কুশল মেন্ডিসের দখলে। ৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার উঠেছে কিউইদের ডানহাতি পেসার জ্যাকব ডাফির পকেটে।

নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা দুদল মিলে এদিন ৪২৯ রান করেছে, যা সবমিলিয়ে দুদলের টি-টুয়েন্টিতে করা সর্বোচ্চ সংগ্রহ। মিচেল স্যান্টনার ও জাকারি ফোকস অষ্টম উইকেট জুটিতে ৪১ রান করেছেন, যা নিউজিল্যান্ডের এই উইকেট জুটিতে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ৪০ রানের, জেফ উইলসন ও স্কট স্টাইরিশের দখলে ছিল।

নেলসনের স্যাক্সটন ওভালে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক স্যান্টনার। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে সফরকারী লঙ্কানরা। ১০১ রানে আউট হন কুশল পেরেরা। ৪৬ রান আসে আসালাঙ্কার থেকে। কিউইদের পাঁচ বোলার নেন একটি করে উইকেট।

GOVT

জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ২১১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ৭ রানে জয় তোলার সাথে প্রথম জয়ের মুখ দেখে লঙ্কানরা। সর্বোচ্চ ৬৯ রান আসে রাচীন রবীন্দ্র থেকে, দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন টিম রবিনসন। অধিনায়ক আসালাঙ্কা নেন ৩ উইকেট। ২ উইকেট নেন ভানিডু হাসারাঙ্গা।

Shoroter Joba

Scroll to Top