শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল আগেই সেমি নিশ্চিত করা বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল আগেই সেমি নিশ্চিত করা বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এএইচএফ হকি কাপে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। টানা তিন ম্যাচে জিতে গ্রুপসেরা হয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল দলটি। এবার গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০তে উড়িয়ে দিয়েছে লাল-সবুজরা।

ইন্দোনেশিয়ার জাকার্তায় বুধবার বাংলাদেশকে ৩৮ মিনিট পর্যন্ত আটকে রাখে লঙ্কানরা। এরপরই সকল প্রতিরোধ ভেঙে একের পর এক গোল পেতে থাকে মামুনুর রশীদের দল।

লাল-সবুজদের হয়ে ৩৯ মিনিটে প্রথম গোলটি করেন রাকিবুল ইসলাম। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪৩ মিনিটে ফজলে রাব্বী আক্রমণ থেকে গোল পেলে স্কোরলাইন হয় ৩-০। ৪৯ মিনিটে আরশাদ হোসেবের চতুর্থ ও নাইম উদ্দিনের পেনাল্টি কর্নার থেকে পাওয়া পঞ্চম গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ ওমান বা চাইনিজ তাইপের মধ্যে বিজয়ী দলের সঙ্গে শুক্রবার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

Scroll to Top