শ্রীমঙ্গলে সিনেমা হলের বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল – DesheBideshe

শ্রীমঙ্গলে সিনেমা হলের বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল – DesheBideshe


শ্রীমঙ্গলে সিনেমা হলের বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল – DesheBideshe

মৌলভীবাজার, ১৯ জুলাই – মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সিনেমা হলের বড় পর্দায় প্রদর্শনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রবিবার রাতে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই মেগা ফাইনাল ম্যাচটি দেখানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া সিনেমা হল কর্তৃপক্ষ।

ভিক্টোরিয়া সিনেমা হলের স্বত্বাধিকারী এস কে দাশ সুমন জানান, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ একটি উৎসবের মতো উদযাপিত হয়। আর এই উৎসবকে আরও বর্ণিল করে তুলতে বড় পর্দায় খেলা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে বর্ষা মৌসুম চলায় খোলা জায়গায় খেলা দেখা বিঘ্নিত হতে পারে বলে দর্শকদের সুবিধার্থে হলের ভেতরে এই আয়োজন করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, আয়োজনের প্রচারণায় শহরজুড়ে ব্যাপক প্রচার চালানো হয়েছে।

দর্শকদের প্রবেশের জন্য নামমাত্র ৬০ টাকা এবং ৩০ টাকা মূল্যের টিকিট নির্ধারণ করা হয়েছে। স্থানীয় ফুটবলার কৌশিক দত্ত জানান, বড় পর্দায় প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখা দর্শকদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনবে।

একই অনুভূতি প্রকাশ করেছেন ফুটবল একাডেমির খেলোয়াড় শিপন মৃধাও। উল্লেখ্য, শিরোপা লড়াইয়ে আজ রাতে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে একবারের চ্যাম্পিয়ন স্পেন।

এস এম/ ১৯ জুলাই ২০২৬



Scroll to Top