শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর | চ্যানেল আই অনলাইন

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর | চ্যানেল আই অনলাইন

রাজধানী ঢাকাসহ সারাদেশে বাড়তে শুরু করেছে শীত। কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আগামী ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ৭২ ঘণ্টায় ও শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

GOVT

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

shoroterjoba

Scroll to Top