শেয়ারবাজারে বিও হিসাবের রক্ষণাবেক্ষণ মাশুল কমল ৩০০ টাকা

শেয়ারবাজারে বিও হিসাবের রক্ষণাবেক্ষণ মাশুল কমল ৩০০ টাকা

এদিকে, বিও হিসাবের রক্ষণাবেক্ষণ মাশুল কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর থেকে বিনিয়োগকারীরা এই বাজার থেকে খুব বেশি লাভের মুখ দেখেনি। বেশির ভাগ বিনিয়োগকারী লোকসান গুনেছেন। তারপরও বিনিয়োগকারীদের বছর বছর বিও হিসাব রক্ষণাবেক্ষণ মাশুল দিতে হয়েছে। এখন মাশুল কিছুটা কমানোর ফলে বিনিয়োগকারীরা উপকৃত হবেন।

সিডিবিএলের তথ্য অনুযায়ী, শেয়ারবাজারে বর্তমানে সক্রিয় বিও হিসাবের সংখ্যা ১৬ লাখ ৪৬ হাজার ৩৫০টি। এসব বিও হিসাব থেকে চলতি অর্থবছরের জন্য ১৫০ টাকা করে রক্ষণাবেক্ষণ মাশুল আদায় করা হলে তাতে মোট মাশুল আদায় হবে প্রায় ২৫ কোটি টাকা।

Scroll to Top