চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছেন তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়, সাজাপ্রাপ্ত হিসেবে তার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। তিনি আরো বলেছেন, শেখ হাসিনাসহ আসামিদের সাজা বাড়ানোর জন্য করা আপিলের দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। বিদ্বেষপূর্ণ না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা দেখছেন না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর।


