শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন পাগলা রেলওয়ে স্টেশন এলাকার সেতু নং ৭ এর পাশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল (২৬ জুন) দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার (২৫ জুন) এক বার্তায় তিতাস গ্যাস জানায়, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

আরও পড়ুন
https://inews.zoombangla.com/%e0%a7%a8%e0%a7%ae-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%8 7-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%a6%a7%

এছাড়া, সংলগ্ন এলাকাগুলোতে এ সময় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Scroll to Top