শিশু খাদিজার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শিশু খাদিজার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গত শুক্রবার রাতে শিশু খাদিজা অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ নবজাতক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১ থেকে ৭ এপ্রিল বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি ছিল সে। হাসপাতালের নথিতে হাম ও নিউমোনিয়ার কথা লেখা ছিল। ৫ মে খাদিজার যমজ বোন ফাতেমা এই হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। খাদিজার বাবা মোজাম্মেল হক স্থানীয় একটি মসজিদের ইমাম। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।

জেলা সিভিল সার্জন মুশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘শিশু খাদিজার অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। আমরা আশা করছি দ্রুত সে সুস্থ হয়ে উঠবে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।’

অসুস্থ মেয়ের চিকিৎসার খোঁজখবর ও সহযোগিতার আশ্বাস পেয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশু খাদিজার মা সায়মা বেগম। বাংলাদেশ নবজাতক হাসপাতালের চিফ কনসালট্যান্ট অধ্যাপক মজিবুর রহমান বলেন, শিশু খাদিজার চিকিৎসার ব্যয় ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের’ পক্ষ থেকে বহন করা হবে।

Scroll to Top