শিশুরাই আগামীর দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শিশুরাই আগামীর দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক।

শিশুরাই আগামীর দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, এখানে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনা তাকে মুগ্ধ করেছে।

নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান

জুবাইদা রহমান বলেন, এই প্রতিষ্ঠানে শিশুদের জীবনের ভিত্তি গড়ে তোলা হচ্ছে। এখানে সততা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে শিশুদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে সময় কাটান ডা. জুবাইদা রহমান।

Scroll to Top