শিল্পীদের নির্বাচনে ভোটের অধিকার হারালেন জায়েদ | চ্যানেল আই অনলাইন

শিল্পীদের নির্বাচনে ভোটের অধিকার হারালেন জায়েদ | চ্যানেল আই অনলাইন
Channeliadds-30.01.24Nagod

শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিল

জানালেন আসন্ন শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে। জানিয়েছেন আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

শনিবার সন্ধ্যায় ঢাকার অদূরে আশুলিয়ার প্রিয়াংকা শুটিং হাউজে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে এ তথ্য জানান তিনি।

খসরু বলেন, আজকের বনভোজনের শুরুতে শিল্পী সমিতির দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনের একটি বার্তায় জায়েদ খানের সদস্যপদ বাতিলের ঘোষণা দেওয়া হয়।

যার কারণে জায়েদ খান আগামী এপ্রিলের নির্বাচনে ভোটও দিতে পারবেন না। ঘোষণাপত্রে জানানো হয়, কোনরূপ সাংগঠনিক দূর্বলতা না পেয়ে জায়েদ খান ব্যক্তিগত আক্রোশে ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় গত ০২/০৪/২০২৩ তারিখে সভায় সর্বসম্মতিক্রমে জায়েদ খানের এর সদস্যপদ বাতিল করা হয়েছে।

Reneta April 2023

তবে জায়েদ খান আগেই জানিয়েছেন, তার বড় বোন তাকে নিষেধ করায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে জায়েদ বলেন, শিল্পী হিসেবে মানুষ কাজ মনে রাখে। কে সভাপতি-সেক্রেটারি এগুলো না। তাছাড়া আমার বড় ভাই ও বোন আমাকে অনুরোধ করেছে এবার যেন নির্বাচনে অংশ না নেই। আমি তাদের কাছে থেকে বড় হয়েছি। তাই তাদের কথা ফেলে দেওয়া আমার পক্ষে সম্ভব না। এ কারণে এবার নির্বাচনে অংশ নেব না।

Scroll to Top