শিবালয়ে পরিত্যক্ত অবস্থায় শটগান উদ্ধার

সাইফুল ইসলাম: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ট্রাক টার্মিনালের পাশের একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

শিবলয়

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার করা শটগানটি ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম শটগান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশের একটি ড্রেন থেকে শটগানটি উদ্ধার করা হয়েছে। এ ধরনের শটগান পুলিশ সদস্যরা ব্যবহার করেন। তবে উদ্ধার করা অস্ত্রটি পুলিশের ব্যবহৃত কি না, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে।

ওসি আরও বলেন, শটগানটি উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Scroll to Top