মুহাম্মদ ইয়াহইয়া আখতার: এটা ভোটারদের ওপর নির্ভর করবে। আমরা তাঁদের নিরাপত্তার সুনিশ্চয়তা দিয়েছি। আমরা শাটল ট্রেন বাড়িয়েছি। বাস দিয়েছি। এখন যদি কেউ মনে করেন আসব না, তাহলে তাঁকে জোর করে আনতে পারব না। তাঁদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। এটা প্রার্থীরা করবেন। আমরা এ নির্বাচনের প্রার্থী নই। আমাদের জিজ্ঞেস করতে পারেন, আমরা আসার পরিবেশ সৃষ্টি করে দিতে পারলাম কি না। উত্তর হচ্ছে, আমরা পেরেছি। ভোটাররা যদি আসেন, কোনো বাধার সম্মুখীন হবেন না।



